SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট | SJDA special audit and Rs 200 crore corruption investigation
শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি(SJDA)-তে দুশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবার তদন্তে জোর দেওয়া হল। দ্রুত তদন্ত শেষ করার পাশাপাশি এবার ওই সংস্থায় স্পেশাল অডিটের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
এর আগে ২০১৩ নাগাদ তৃণমূল জমানায় শিলিগুড়িতে ওই সংস্থায় দুশো কোটি টাকার দুর্নীতি সামনে আসে। তদন্তের পর একাধিক প্রোমোটার ও তৎকালীন মালদহের জেলাশাসক কিরণ কুমার গোদালা গ্রেফতার হন। কিন্তু সরকার রুষ্ট হয়ে তৎকালীন পুলিশ কর্তা কালিয়াপন জয়রামনকে মামলা থেকে সরিয়ে দেয়। মামলাগুলিও ঠান্ডা ঘরে চলে যায়। বাগডোগরায় বৈদ্যতিক চুল্লি নির্মাণ, শহরে ত্রিফলা আলো লাগানো, ময়নাগুড়িতে বৈদ্যতিক চুল্লি নির্মাণে ব্যাপক নয়ছয় সামনে এলেও রাঘলবোয়ালরা অধরাই ছিলেন।
শুক্রবার শিলিগুড়িতে পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানান, দ্রুত মামলা এগোবে। পাশাপাশি স্পেশাল অডিট হবে সংস্থায়। কাউকে ছাড়া হবে না।