হার মানাবে সিনেমাকেও, কীভাবে ‘টার্গেট’ ঠিক করত দেবপ্রিয়? | Durgapur Blood Donation Scam: Ex Student Allegedly Lured Minor Schoolboys with Money
দুর্গাপুরে টাকার প্রলোভন দেখিয়ে স্কুলপড়ুয়া নাবালকদের রক্ত সংগ্রহের অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন স্থানীয় তৃণমূল নেতা অমিত প্রসাদ, মহম্মদ হাবিবুল্লা ও স্কুলের প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, অর্থের বিনিময়ে নাবালক পড়ুয়াদের রক্তদানে (Blood Donation Scam) রাজি করাত এই দেবপ্রিয়। কীভাবে অপারেশন চালাত? তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য।
তদন্ত আধিকারিক সূত্রে খবর, সম্প্রতি, হঠাৎ করেই স্কুলের বাইরের মাঠে তার আনাগোনা শুরু হয়। অভিযোগ, দেবপ্রিয় স্কুল ছুটির সময় স্কুলের মাঠে বসে থাকত। ছুটি হলেই স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের সঙ্গে বিভিন্নভাবে আলাপ জমাত। অভিযোগ, তাঁর লক্ষ্য ছিল অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়ারা। প্রথমে পড়ুয়াদের সঙ্গে আলাপ জমাত। তারপর বিশ্বাস অর্জনের পর নিজের কাজ শুরু করত দেবপ্রিয়।