তারকেশ্বরে জল ঢালতে গিয়ে জখম যুবককে ফেরাল হ্যাম রেডিও
এই সময়, আমতা: বাবার মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পরিবারের বড় ছেলে অমর দেয়াশির। বছর দশেক আগে চৈত্র মাসে তারকেশ্বর জল ঢালতে গিয়ে বড় ছেলেকে হারানোর পর থেকে পুত্রহারা মা আর ছোট ছেলে সমরকে কাছছাড়া করেননি। মায়ের বাধায় তাই বাবার কাছে যাওয়ার সুযোগ হয়নি আমতার ১০ নম্বর পোল ভাণ্ডারগাছার বাসিন্দা সমর দেয়াশির।