বাঁকুড়ায় বাজ পড়ে আরও দু’জনের মৃত্যু
বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও দুই যুবকের। ছাতনা ব্লকের সিরপুরা গ্রামে ধান লাগাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় মাধাই বাউরি নামে এক যুবকের। ধান লাগাতে গিয়েছিলেন মাধাই। বৃষ্টির সময়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই বাজ পড়ে। অন্যদিকে শালতোড়ার কানুডি মৃত্যু হয় জয় রায় নামে ১৭ বছরের এক পড়ুয়ার। গ্রামের পুকুরে স্নান করছিল সে। সেই সময়েই বাজ পড়ে মৃত্যু হয় তার। দু’জনকেই নিয়ে আসা হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।