ভরা বর্ষায় পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিচ্ছে পুলিশ
কিন্তু, পানপাড়ার ও পারে চিচিড়া, শাবলমারায় রয়েছে হাইস্কুল, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র, প্রাথমিক স্কুল। সেখানে এখন পরীক্ষাও চলছে। তা হলে পড়ুয়ারা কী ভাবে স্কুলে পৌঁছবে? সে মুশকিলও আসান করে দেয় জামবনি থানার পুলিশ। তারা জানায়, ডুলুংয়ের জল কজ়ওয়ের নীচে না–নামা পর্যন্ত পুলিশের গাড়ি পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেবে, ছুটির পরে নিয়ে আসবে।