Old Monk Ban: সুরাপ্রেমীদের মাথায় হাত, ওল্ড মঙ্কসহ একাধিক জনপ্রিয় কোম্পানির মদ ভ্যারিয়েন্ট নিষিদ্ধ করল FSSAI! | FSSAI Bans Old Monk, Royal Challenge and Other Popular Liquor Variants Over Artificial Flavouring
অ্যান্টিকুইটি ব্লু ও ওল্ড মঙ্কImage Credit: Facebook
কলকাতা : এবার সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজেস ও মোহন রকি স্প্রিংওয়াটার-এর তৈরী বেশ কিছু হুইস্কি ও রাম বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে FSSAI বা ভারতের খাদ্য সুরক্ষা সংস্থা। এই ব্যান হওয়া তালিকায় যেমন রয়েছে বিখ্যাত রাম ওল্ড মঙ্ক, তেমন রয়েছে রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি, অ্যান্টিকুইটি ব্লু-র মতো বিখ্যাত কোম্পানিগুলি।
FSSAI জানিয়েছে, হুইস্কি ও রামের মতো পানীয়ের স্বাদ ও গন্ধ মূলত প্রাকৃতিক উপাদান ও দীর্ঘদিন ধরে পচিয়ে বা এজিং করা উচিত। কিন্তু এই কোম্পানিগুলো এদের বেশ কিছু ভ্যারিয়েন্টে আলাদা করে ফ্লেভার মিশিয়ে তৈরি করছে, যা নিয়মবিরুদ্ধ। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, এই সংস্থাগুলি হুইস্কিতে হুইস্কির ফ্লেভার ও রামে রামের ফ্লেভার আলাদা করে মিশিয়ে বাজারে বিক্রি করছিল। নিয়ম অনুযায়ী, বাড়তি ফ্লেভার যোগ করলে তাকে সরাসরি ‘রাম’ না লিখে ‘ফ্লেভার্ড স্পিরিট’ বা ‘রাম-ফ্লেভার্ড স্পিরিট’ বলতে হবে যা ওই ভ্যারিয়েন্টগুলিতে লেবেলিং করা ছিল না। FSSAI আরও জানিয়েছে, ভারতে মদ তৈরিতে প্রাকৃতিক ফ্লেভার ব্যবহার করা গেলেও পরীক্ষায় দেখা গিয়েছে, এই কোম্পানির বেশ কিছু ব্যাচ বা ভ্যারিয়েন্টে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়েছে। তাই ওই পণ্যগুলিকে ‘সাব স্ট্যান্ডার্ড’ বলে চিহ্নিত করেছে খাদ্য সুরক্ষা সংস্থা।
নিষিদ্ধ মদের তালিকা-
ওল্ড মঙ্কের ৩টি ভ্যারিয়েন্টে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এগুলি হল, The Legend, Gold Reserve ও XXX Matured Rum। এই ৩টি পণ্যই মহারাষ্ট্রে বানায় মোহন রকি স্প্রিংওয়াটার। FSSAI বলেছে, সঠিকভাবে দীর্ঘদিন এজিং না করে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়েছে। তাই এই কোম্পানির স্রেফ এই ভ্যারিয়েন্টগুলি বাজারে উপলব্ধ থাকবে না।
এর পাশাপাশি ব্যান করা হয়েছে –
ম্যাকডাওয়েলস্ নাম্বার ওয়ান (ইউনাইটেড স্পিরিটসের বারাবতি কারখানায় তৈরি হওয়া ব্যাচ)
ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি
ওল্ড কাস্ক ডিলাক্স এক্স এক্স এক্স রাম (ইনব্রু বেভারেজের মধ্যপ্রদেশের কারখানায় তৈরি ব্যাচ)
অ্যান্টিকুইটি ব্লু ও রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি (ইউনাইটেড স্পিরিটসের মধ্যপ্রদেশের কারখানায় তৈরি হওয়া ব্যাচ)
FSSAI তদন্ত করে জানিয়েছে, শুধু এজিং নয়, আরও অভিজ্ঞ ছিল এই ব্র্যান্ডের বিরুদ্ধে। ওল্ড মঙ্কের গায়ে ‘7 Years Old Blended’ বলে লেখা থাকলেও পরীক্ষায় দেখা যায় ৯৫%-র বেশি অংশই ছিল সাধারণ আন-এজড্ স্পিরিট, যার মধ্যে ম্যাচ্যুরড রাম ছিল ৫ শতাংশেরও কম। ফলে এজ স্ট্যাটাস মেলেনি তাই এই ভ্যারিয়েন্টগুলিকে ব্যান করেছে FSSAI। ফলে মাসের শুরুতেই মাথায় হাত সুরাপ্রেমীদের।