West Bengal Highlights UPDATE: বাড়ি থেকে তুলে আনা হল কলেজ পড়ুয়াকে, STF-এর জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের সঙ্গী | West bengal live update kolkata news census in bengal on 3th August: STF arrests alleged Hamim associate Aditya Singh from Howrah in ongoing terror investigation
এসটিএফের জালে জঙ্গি সন্দেহে ধৃত হামিমের আরও এক সহযোগী। হামিম, তার বান্ধবী অর্পিতার পর এবার জালে আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার। তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এদিকে, সুপ্রিম কোর্টে সোমবার তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি। প্রতিদিনের খরচ চালানোর জন্য টাকা অ্যাকাউন্ট থেকে তোলা সম্ভব কিনা, ইডি-র কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যের একাধিক খবর দেখতে নজর রাখুন।