পথে খন্দ? ছবি তুলে পাঠান: পুর কমিশনার
পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী, কলকাতার ব্যস্ত রাস্তা এজেসি বোস রোড, বিধান সরণি, দরগা রোড, জোড়াবাগান, লেনিন সরণি, বেনিয়াপুকুর, স্ট্র্যান্ড রোড, আনন্দ পালিত রোড, যতীন্দ্র মোহন এভিনিউ, বিবেকানন্দ রোড, আশুতোষ মুখার্জি ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, নিমতলা ঘাট স্ট্রিটের হাল খারাপ। সেখানে পট হোল বোজানোর কাজ হয়েছে বলে দাবি পুরসভার। তবে ইএম বাইপাস–সহ শহরের উত্তর ও দক্ষিণে আরও অনেক রাস্তার হাল শোচনীয়। পুর কমিশনার স্মিতা পান্ডে বলেন, ‘আমরা রাস্তা ঠিক করার কাজ শুরু করেছি। সব রাস্তাই সারিয়েদেওয়া হবে।’