নিয়মিত বেঞ্চ নেই, এনজিটি পুনরুজ্জীবিত করার আর্জি মোদীকে, চিঠি পরিবেশকর্মীর
প্রথমত, হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের অবস্থা। বিশেষজ্ঞদের আশঙ্কা, অতিরিক্ত বর্জ্যের ভারে জর্জরিত এই পৌর আবর্জনার স্তূপ যে কোনও মুহূর্তে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। এমনিতেই একবার বিপর্যয়ের পরে এই ভাগাড়কে ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আইনভঙ্গের তদন্ত করে দায়ী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল এনজিটি। হাওড়া পৌরসভার উপরে পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করার নির্দেশও দেয়। কিন্তু সুভাষের অভিযোগ, পরবর্তী আইনি পদক্ষেপগুলির গড়িমসিতে সেই নির্দেশ সময়মতো বাস্তবায়িত হয়নি।