আজ ১২ ঘণ্টার ধর্মঘটে অ্যাপ ক্যাব, ভোগান্তির ভয়
আজ ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যে ১১ দফা দাবির কথা জানিয়ে, তার মধ্যে রয়েছে ভাড়ার পুনর্গঠন, বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক-ট্যাক্সির ব্যবহার নিষিদ্ধ করা, কলকাতায় সিএনজি–র সমস্যা মেটানো, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে পলিউশন সার্টিফিকেট করানোর পদ্ধতিতে স্বচ্ছতা আনা এবং এসি লাক্সারি ক্যাবের ভাড়া বাড়ানোর মতো একাধিক বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপ ক্যাবের উপর সাধারণ মানুষের নির্ভরতা ক্রমেই বাড়ছে। কম সময়ে নির্ঝঞ্ঝাটে ও আরামে গন্তব্যে পৌঁছতে অ্যাব ক্যাবের জুড়ি নেই।