২০০-৫০০ টাকার ভারতীয় নোটও চলবে নেপালে, নিয়মে বড় বদল
FAQ
নেপাল ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কী সুবিধা নিয়ে আসা হয়েছে ?
এত দিন নেপাল শুধুমাত্র ভারতীয় ১০০ টাকার নোট পর্যন্ত ব্যবহার করা যেত। এখন থেকে ২০০ এবং ৫০০ টাকার ভারতীয় নোটও গ্রহণ করা হবে সেখানে।
নেপালের নাগরিকরাও এই সুবিধা পাবেন?
ভারতে আসার সময়েও একই সুবিধা পাবেন নেপালের নাগরিকরা। নেপালি নাগরিকরা ভারত ছাড়া অন্য কোনও দেশ থেকে সেখানে ভারতীয় মুদ্রা নিয়ে আসতে পারবেন না। একই ভাবে, ভারত ছাড়া অন্য কোনও দেশে তাঁরা নেপাল থেকে ভারতীয় মুদ্রা নিয়ে যেতে পারবেন না।
কত টাকা নিয়ে যাওয়া যাবে?
ভারতীয় মুদ্রায় মাথা পিছু সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত রাখতে পারবেন দুই দেশের নাগরিকরা।
সর্বোচ্চ কত টাকা নিয়ে নেপাল যাওয়া যায়?
কাস্টমসকে কিছু না জানিয়ে ৫ হাজার ডলার পর্যন্ত আনা যায় সেখানে। এর বেশি অর্থ থাকলে আসার পরেই তা জানাতে হবে কাস্টমসকে। ১০০ টাকার কম মূল্যের ভারতীয় নোট থাকলে, পর্যটকরা ৫ হাজার ডলারের সমপরিমাণ অর্থ ভারতীয় মুদ্রায় আনতে পারবেন।