হাওড়া স্টেশনে ইন-আউট গেট, উদ্যোগী পূর্ব রেল - 24 Ghanta Bangla News
Home

হাওড়া স্টেশনে ইন-আউট গেট, উদ্যোগী পূর্ব রেল

Spread the love

এই সময়, হাওড়া: দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়ায় প্রতি দিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। একসঙ্গে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়লে, যাত্রীদের প্রবেশ ও প্রস্থানের সময়ে ব্যাপক ভিড় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একই গেট দিয়ে যাত্রীদের ঢোকা ও বেরনোর ফলে দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এ বার সেই পরিস্থিতির পরিবর্তনে উদ্যোগী হলো পূর্ব রেল। হাওড়া স্টেশনে চালু করা হলো আলাদা ‘ইন’ এবং ‘আউট’ ব্যবস্থা। রেলকর্তারা জানাচ্ছেন, যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *