লক্ষ্মণের 'শক্তিশেল'! ভারতীয় দলে নতুন ‘বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড - 24 Ghanta Bangla News
Home

লক্ষ্মণের ‘শক্তিশেল’! ভারতীয় দলে নতুন ‘বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড

Spread the love

বাইশ গজের লড়াইয়ে কে কত রান করলেন বা ক’টি উইকেট নিলেন, এবার থেকে শুধু তার নিরিখেই বিচার হবে না সাফল্য। বরং একজন খেলোয়াড়ের নেপথ্য প্রচেষ্টা,…

বাইশ গজের লড়াইয়ে কে কত রান করলেন বা ক’টি উইকেট নিলেন, এবার থেকে শুধু তার নিরিখেই বিচার হবে না সাফল্য। বরং একজন খেলোয়াড়ের নেপথ্য প্রচেষ্টা, অদম্য মানসিকতা এবং দলের প্রতি চূড়ান্ত দায়বদ্ধতাকে কুর্নিশ জানাতে ভারতীয় (Team India) ড্রেসিংরুমে চালু হল এক অভিনব সম্মান ‘বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড’। দলের সংস্কৃতি এবং স্পিরিটকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে এই যুগান্তকারী উদ্যোগটি নিয়েছেন জিম্বাবোয়ে সফরে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ।

টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টানা সাত ম্যাচে জয় অধরা ছিল ভারতের। গত বৃহস্পতিবার জিম্বাবোয়ের মাটিতে সেই জয়ের খরা কাটানোর ঠিক পরেই দলের অন্দরে এই নতুন সংস্কৃতির সূচনা করেন লক্ষ্মণ। তাঁর স্পষ্ট বার্তা, খেলায় নিখুঁত স্কিল বা কৌশলের যেমন প্রয়োজন, তেমনই সমান গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারের চরিত্র এবং শৃঙ্খলা। এই পুরস্কারের উদ্দেশ্য ব্যাখ্যা করে কিংবদন্তি ব্যাটার বলেন, “একজনের ইতিবাচক মনোভাব তার দক্ষতারই সমতুল্য। তাই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, শুধু ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের পারফরম্যান্স নয়, এবার থেকে আমরা ইতিবাচক মানসিকতাকেও সমাদরে পুরস্কৃত করব।”

সদ্য চালু হওয়া এই সম্মানজনক পুরস্কারের প্রথম প্রাপক হয়েছেন তরুণ ক্রিকেটার তিলক বর্মা। সিরিজের প্রথম ম্যাচে তাঁর পারফরম্যান্স নেহাতই সাধারণ হলেও (একটি ক্যাচ, একটি চার এবং দলের জয়সূচক রান), তাঁর শারীরিক ভাষা এবং ক্ষিপ্রতা আলাদা করে নজর কেড়েছে।

পুরস্কার প্রাপককে বেছে নেওয়ার ভার লক্ষ্মণ দিয়েছেন দলের সাপোর্ট স্টাফ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হর্ষ এবং পারফরম্যান্স কোচ জয়ের কাঁধে। তিলকের নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে হর্ষ জানান, তিলক শুধু মাঠের বাইরেই নিজেকে নিখুঁতভাবে প্রস্তুত করেননি, মাঠের ভিতরেও চূড়ান্ত ফোকাস দেখিয়েছেন। এমনকী যখন খুব একটা প্রয়োজন ছিল না, তখনও দলের স্বার্থে তাঁর ক্ষিপ্রতা ছিল দেখার মতো।

গোটা দলের করতালির মাঝে এই বিশেষ পদক গ্রহণ করে উচ্ছ্বসিত তিলক বলেন, “আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। মাঠের বাইরে আমি যা কিছু করি, তা আমাকে মাঠের ভিতরের পারফরম্যান্সে সাহায্য করে।” লক্ষ্মণের এই মাস্টারস্ট্রোক যে আগামী দিনে ভারতীয় দলের অন্দরমহলে এক সুস্থ এবং ইতিবাচক প্রতিযোগিতার বাতাবরণ তৈরি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *