BIG BREAKING: '১০ দিন ধরে মন খারাপ', শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান | Following students demand union education minister dharmendra pradhan resigns - 24 Ghanta Bangla News
Home

BIG BREAKING: ‘১০ দিন ধরে মন খারাপ’, শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান | Following students demand union education minister dharmendra pradhan resigns

Spread the love

অবশেষে আন্দোলনকারী ছাত্রদের দাবিতেই মান্যতা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নিট প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে দিল্লিতে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অন্য়তম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী  ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কেন্দ্রের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের আগেই সেই দাবি পূরণ কর হল। আজ শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইস্তফার কথা জানিয়েছেন।

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল দেশ। আন্দোলনে পথে নেমেছে ছাত্র-যুবরা। দিল্লি থেকে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ- সব জায়গায় বিক্ষোভ চলছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে নামে। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ২৬ দিন ধরে অনশনে বসেছিলেন পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *