ইনকাম ট্যাক্স রিটার্ন জমার পরে করতে হবে এই কাজ
ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা দিলেই কাজ শেষ হয় না। নির্ধারিত সময়ের মধ্যে ই-ভেরিফিকেশন (e-Verification) না করলে আয়কর দপ্তর সেই রিটার্নকে অবৈধ (Invalid Return) বলে গণ্য করতে পারে। ফলে রিফান্ড, রিটার্ন প্রসেসিং-সহ একাধিক কাজে সমস্যা হতে পারে। তাই ITR ফাইল করার পর e-Verification সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। ITR ফাইল জমা করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যেই e-Verification সম্পূর্ণ করতে হবে।