টানা নিম্নচাপে মাথায় হাত দিঘার মৎস্যজীবীদের, অমিল মাছ
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া খারাপ। সমুদ্রে মাছ ধরা বন্ধ। তার উপরে ট্রলার ডুবির ঘটনার পরে দুর্যোগের মধ্যে মৎস্যজীবীরাও সমুদ্রে যেতে সাহস পাচ্ছেন না।’ তাঁর সংযোজন, ‘আবহাওয়ার খামখেয়ালির কারণে সমস্যা আরও বেড়েছে। ট্রলারে বরফ, খাবার-সহ প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে মৎস্যজীবীরা সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছেন। পরক্ষণেই আবহাওয়া খারাপের কারণে সব বাতিল করতে হচ্ছে। ফিশিং-এ না যেতে পারার কারণে বরফও গলতে শুরু করছে।’