TMC: সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে বিশেষভাবে সক্ষম ব্যক্তির সঙ্গেও 'প্রতারণা', গ্রেফতার প্রাক্তন প্রধান | Former Shantipur Panchayat Chief Shyamal Ghosh Arrested in Fraud Case - 24 Ghanta Bangla News
Home

TMC: সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে বিশেষভাবে সক্ষম ব্যক্তির সঙ্গেও ‘প্রতারণা’, গ্রেফতার প্রাক্তন প্রধান | Former Shantipur Panchayat Chief Shyamal Ghosh Arrested in Fraud Case

Spread the love

গ্রেফতার তৃণমূলের প্রাক্তন প্রধানImage Credit: TV9 Bangla

নদিয়া: সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির টাকা আত্মসাৎ এবং তাঁকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্যামল ঘোষ। পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েশপুর হালদারপাড়ার বাসিন্দা নির্মল মণ্ডলের কাছ থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় প্রায় ৩৯ হাজার টাকা নেন তৎকালীন পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ। দীর্ঘদিন কেটে গেলেও ঘর না পেয়ে টাকা ফেরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

গত ৭ জুলাই রাতে এলাকার একটি বল খেলার মাঠে প্রধান ও তাঁর ছেলে শোভন ঘোষকে দেখতে পেয়ে ফের টাকা ফেরত চান নির্মলবাবু। অভিযোগ, সেই সময় নির্মল মণ্ডলকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করেন প্রধান ও তাঁর ছেলে। আহত নির্মল মণ্ডল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত শ্যামল ঘোষকে গ্রেফতার করে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রধানের ছেলে শোভন ঘোষ পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *