মেদিনীপুর ক্রীড়া সংস্থায় বিতর্ক, সৌরভের কাছে অভিযোগ জানালেন ক্ষুব্ধ সদস্যেরা - 24 Ghanta Bangla News
Home

মেদিনীপুর ক্রীড়া সংস্থায় বিতর্ক, সৌরভের কাছে অভিযোগ জানালেন ক্ষুব্ধ সদস্যেরা

Spread the love

বাবান আদক, কলকাতা ডেস্ক: রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র অন্দরে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব নিয়ে ঘনীভূত হচ্ছে বিতর্ক। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ অসাংবিধানিক…

বাবান আদক, কলকাতা ডেস্ক: রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র অন্দরে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব নিয়ে ঘনীভূত হচ্ছে বিতর্ক। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান কমিটি এই গুরুতর অভিযোগ তুলে এবার খোদ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন জেলা ক্রীড়া সংস্থার ক্ষুব্ধ সদস্যেরা। ক্রিকেটের স্বার্থে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

সিএবি সভাপতিকে লেখা চিঠিতে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যেরা এই চরম সাংবিধানিক সঙ্কটের কথা সবিস্তারে তুলে ধরেছেন। তাঁদের স্পষ্ট অভিযোগ, বর্তমান কমিটির মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলার ক্রিকেটের রাশ কার্যত গায়ের জোরে নিজেদের হাতে কুক্ষিগত করে রেখেছে মেয়াদোত্তীর্ণ কমিটি। চিঠিতে এই পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারী এবং বিপজ্জনক’ বলে তীব্র কটাক্ষ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সদস্যেরা ইতিমধ্যেই বিষয়টি মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা সংস্থার সভাপতির নজরে এনেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে লেখা চিঠিতে তাঁদের সুস্পষ্ট আর্জি, তিন জেলার ক্রিকেটারদের ভবিষ্যৎ এবং সিএবি-র যাবতীয় কার্যকলাপের ক্ষেত্রে যেন সরাসরি জেলাশাসকের পরামর্শ নেওয়া হয়।

ক্ষুব্ধ সদস্যদের যাবতীয় অভিযোগের তির মূলত মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্জিত তরৈয়ের দিকে। তাঁদের দাবি, মেয়াদ ফুরনোর পরেও সচিব পদে বসে সঞ্জিত লাগাতার অবৈধ কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে, সম্প্রতি এই সঞ্জিত তরৈ-ই অভিযোগ তুলেছিলেন যে, গত বছর সিএবি-র বার্ষিক সাধারণ সভায় (AGM) তাঁকে ইচ্ছাকৃতভাবে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি।
সঞ্জিতের সেই অভিযোগ অবশ্য পত্রপাঠ খারিজ করে দিয়েছে সিএবি।

স্বয়ং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, সঞ্জিতের দাবি সর্বৈব মিথ্যা। মহারাজ বলেন, “আমরা ঠিক যে কথাটি বলতে চেয়েছিলাম, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যেরা চিঠি দিয়ে সেটাই প্রমাণ করে দিলেন। উনি (সঞ্জিত তরৈ) আদতে জেলা ক্রীড়া সংস্থার সচিবই ছিলেন না। সেই কারণেই ওঁকে সিএবি-র বৈঠকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।”

সৌরভ আরও স্পষ্ট করে দেন যে, নিয়ম মেনেই জেলাশাসকের তরফ থেকে পাঠানো প্রতিনিধি সিএবি-র এজিএম-এ মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করেছিলেন। বর্তমান সিএবি প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগগুলি তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ‘পরিকল্পিত চক্রান্ত’ বলেও পালটা তোপ দেগেছেন মহারাজ। সব মিলিয়ে জেলা ক্রিকেটের এই ডামাডোল ঘিরে এখন সরগরম ময়দান।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *