সপ্তাহের শুরুতেই ডাউন সেনসেক্স ও নিফটি৫০
গত সপ্তাহের বৃদ্ধির ধারা বজায় থাকল না দেশের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ধস নামল দালাল স্ট্রিটে। বাজার খোলার ১৫ মিনিটের মধ্যে সেনসেক্স কমেছে ৬১৮ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। নিফটি৫০ কমেছে ১৫৩ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ। দুই বেঞ্চমার্ক ইনডেক্স ডাউন থাকলেও প্রাথমিক ট্রেন্ডে সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড রেজ়াল্ট দেখা গিয়েছে। স্মল ক্যাপ ইনডেক্স প্রায় ফ্ল্যাট থাকলেও মিড ক্যাপ ইনডেক্সে বৃদ্ধি হয়েছে।