আলোচনার কেন্দ্রে সিপাহি বিদ্রোহের সময়ে লেখা পুথি
সমিত জানিয়েছেন, মূল পুথির রচয়িতা শ্রী গোপীনাথ শর্মা। এটি ১২৬৪ বঙ্গাব্দের ১২ আষাঢ়, অর্থাৎ ১৮৫৭ খ্রিস্টাব্দে রচিত। সমিতের মতে, সেই সময়ে পরাধীন ভারতে সিপাহি বিদ্রোহ চলছিল। সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে লেখা ওই পুথিটি ঐতিহাসিক ভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুলট কাগজে লেখা শতাধিক পৃষ্ঠার পৃষ্ঠার ওই পুথিতে শ্রীকৃষ্ণের সহস্রনাম, জন্মলীলা, জন্মাষ্টমী ব্রতের বিধান, গৃহপ্রবেশ, মন্দির প্রতিষ্ঠার নিয়ম, বিভিন্ন পুজো-পার্বণের আচার, মন্ত্র এবং ভাগবত গীতার একাধিক শ্লোক সংকলিত হয়েছে।