ছাত্রী খুনের ঘটনায় আতঙ্কে অভিভাবকরা, সাহস জোগাতে নামল ‘দুর্গা বাহিনী’
এই সময়, ডোমজুড়: প্রকাশ্য রাস্তায় ছাত্রী খুনের ঘটনার দু’দিন পরেও রীতিমতো আতঙ্কিত ডোমজুড়ের মহিয়ারির খটির বাজার এলাকার বাসিন্দারা। ভয়ে অনেকে মেয়েকে একা স্কুলে পাঠাচ্ছেন না। মেয়েদের অনেকেই স্কুল কিংবা টিউশন পড়তে যেতে ভয় পাচ্ছে। যাঁরা কলেজে পড়েন, তাঁরাও ভয়ে ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন। সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়।