কমলা ঠোঁট, ব্যাঙের মতো ডাক, কঙ্গোর জঙ্গলে সন্ধান মিলল নতুন প্রজাতির বাঁদরের - 24 Ghanta Bangla News
Home

কমলা ঠোঁট, ব্যাঙের মতো ডাক, কঙ্গোর জঙ্গলে সন্ধান মিলল নতুন প্রজাতির বাঁদরের

Spread the love

গত ৭৫ বছরে এমন ঘটনা ঘটেছে মাত্র চারবার। মধ্য আফ্রিকার কঙ্গোর ঘোর জঙ্গলের মধ্যে লোমামি ন্যাশনাল পার্কে নতুন প্রজাতির একটি বাঁদরের খোঁজ পাওয়ায় ওই সংখ্যা বেড়ে পাঁচ হলো। বিজ্ঞানের অগ্রগতি ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হওয়ার পর বাঁদরের মতো বড় কোনও প্রাণীর নতুন প্রজাতির খোঁজ পাওয়া ক্রমশই কঠিন হয়ে পড়ছে। তবে বিজ্ঞানের জগতে ‘অসম্ভব’ বলে যে কিছু হয় না, কঙ্গোর ঘটনা তার প্রমাণ দিল। স্থানীয় মানুষজন যাকে ‘লিকওয়েলি’ বলে ডাকতেন, সেই কমলা ঠোঁটের বানর যে আসলে একেবারে নতুন একটি প্রজাতির, সেটাই প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। প্রায় দু’দশকের গবেষণার পর কোলোবাস কঙ্গোএনসিস এমন স্বীকৃতি পেল। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা ‘প্লস ওয়ান’–এ প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, জিনগত বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে যে এটি আফ্রিকার সম্পূর্ণ নতুন একটি বানর প্রজাতি। স্থানীয় বাসিন্দাদের কাছে লিকওয়েলি বহু দিন পরিচিত থাকলেও বৈজ্ঞানিক ভাবে এর অস্তিত্ব নথিভুক্ত হয়নি। ২০০৮–এ গবেষকদের একটি দল প্রথমবার প্রাণীটির ছবি তোলে। ছবিটি অস্পষ্ট হওয়ায় সেটিকে নতুন প্রজাতি বলে নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে আরও স্পষ্ট ছবি হাতে এলে বিজ্ঞানীরা লক্ষ্য করেন, প্রাণীটির বুড়ো আঙুল নেই—যা কোলোবাস গণের বাঁদরদের অন্যতম বৈশিষ্ট্য। তখন থেকেই শুরু হয় তার প্রকৃত পরিচয় অনুসন্ধানের কাজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *