কোয়েল, দোয়েল বা পায়েলদের নিয়ে ‘চর্চায়’ আগ্রহ নেই শমীকের, ফের তৃণমূলীকরণ না হওয়ার বার্তা
কোয়েলের বিজেপিতে যোগ দেওয়া কি এখন সময়ের অপেক্ষা? শুক্রবার সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘দেখুন, এ বিষয়ে আমাদের সংসদীয় দল সিদ্ধান্ত নেবে। তবে আমাদের কাছে কোয়েল-দোয়েল-পায়েল কেউ কোনও বিষয় না। বিষয়টা হলো বিজেপি, বিষয়টা হলো নরেন্দ্র মোদী।’