‘আমি চিরকৃতজ্ঞ’, অসুস্থ অমিতাভের পোস্টে বাড়ছে উদ্বেগ – Bengali News | Amitabh bachchan post goes viral on internet
অমিতা বচ্চন। বলিউডের তিনি শাহেনশাহ। ৫৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। না, অবসর নেওয়ার কথা কোনওদিন মুখেও আনেননি। শরীর স্বস্থ্যের কথা মাথায় রেখে একাধিকবার বিরতি নিয়েছেন ঠিকই, তবে তা দীর্ঘ দিনের জন্য একেবারেই নয়। সামান্য সুস্থ হতে না হতেই তিনি ফিরেছেন সেটে। করোনার সময়ও বাড়িতে আটকে থাকেননি তিনি। দীর্ঘদিন ধরে শুটিং করেছেন লকডাউন শিথিল হতেই। অমিতাভ বচ্চন একের পর এক ছবি থেকে বিজ্ঞাপন, শুটের কাজ চালিয়ে যাচ্ছেন। একইভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। নিজেই নিত্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন তিনি।
কখনও ঠাকুরের নাম নিয়ে সুপ্রভাত, কখনও আবার শুটিং ফাঁকে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন তিনি। ১৫ মার্চও সোশ্যাল মিডিয়ায় ছিল তাঁর হাজিরা। যদিও এদিন সকাল সকাল কোনও পোস্ট মিলল না। বেলা ১২টা নাগাদ তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে লিখলেন, ‘চিরকৃতজ্ঞ’। তারপর থেকেই উদ্বেগ ভক্তমনে। কারণ তার কিছুক্ষণের মধ্যেই খবর আসে অসুস্থ অমিতাভ বচ্চন। তিনি ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সেখানে তাঁর এনজিওপ্লাস্ট করা হয়েছে বলেই প্রাথমিকসূত্রে খবর।
T 4950 – in gratitude ever ..
— Amitabh Bachchan (@SrBachchan) March 15, 2024
প্রজেক্ট কে ছবির সময় পায়ে চোট পেয়ে বেশ কিছুদিন বাড়িতে ছিলেন অমিতাভ বচ্চন। দীর্ঘদিন ধরে চলে চিকিৎসা। একটা সময়ের পর অমিতাভকে নিয়ে ভক্ত মনে উদ্বেগ বাড়ার কারণে তাঁর অসুস্থতার খবর পরিবার সূত্রে গোপনেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এদিনও পরিবার সূত্রে এখনও কিছু জানান হল না। যদিও সকলেই খবর পাওয়া মাত্রই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।
T 4950 – Aankh kholke dekh lo, kaan lagake sun lo,
Majhi Mumbai ki hogi Jai Jaikaar, yeh baat ab maanlo.@ispl_t10
@majhimumbai_ispl#neeti_puneet_agrawal#sachintendulkar #ravishastriofficial#amol_kale76 #surajsamat #advocateashishshelar#Street2stadium #NewT10Era… pic.twitter.com/zPUuWgoGXr— Amitabh Bachchan (@SrBachchan) March 15, 2024
প্রসঙ্গত, এখানেই থেমে থাকেননি বিগ বি, তারই মাঝে আবার সেলিব্রিটি ক্রিকেট লিগ-এ মুম্বইকে সাপোর্টও করতে দেখা গেল তাঁকে। অসুস্থতার খবর যখন ভাইরাল, সেই সময়ই তাঁর এক্স হ্যান্ডেলে দেখা গেল এই পোস্ট।