Indian Railways: আজ বাতিল একাধিক ট্রেন | Many train cancel for today 30 september 2026 - 24 Ghanta Bangla News
Home

Indian Railways: আজ বাতিল একাধিক ট্রেন | Many train cancel for today 30 september 2026

Spread the love

ট্রেন ছাড়ার সময় ঝাঁকুনিImage Credit: Tv9 Bangla

কলকাতা: সাহেবগঞ্জ-বারহারওয়া সেকশনে সাকরিগালি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী গঙ্গার তীরবর্তী বাঁধ ভেঙে মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচলে বড়সড় প্রভাব। বাতিল হল একাধিক দূরপাল্লার ট্রেন। চরম দুর্ভোগে মালদহ ডিভিশনের যাত্রীরা। ডাউন লাইনে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এর জেরে ৩০ সেপ্টেম্বর যাত্রা শুরুর একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

কোন-কোন ট্রেন বাতিল হয়েছে?

৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদা টাউন MEMU

৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ MEMU

৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর MEMU

৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ MEMU

৫৩৪১১ বারহারওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার

১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ এক্সপ্রেস

৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ MEMU

৬৩৪০২ মালদা টাউন–সাহেবগঞ্জ MEMU

৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ MEMU

৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ MEMU

৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান MEMU

৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার

ঘুরিয়ে চালানো হবে যে ট্রেনগুলি

১৩১০৬ বলিয়া–শিয়ালদহ এক্সপ্রেস (২৯ সেপ্টেম্বরের যাত্রা) এবং ১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস (২৮ সেপ্টেম্বরের যাত্রা) নির্ধারিত রুটের পরিবর্তে মুঙ্গের–ভাগলপুর–বাঁকা–দেওঘর–জসিডিহ বাইপাস হয়ে চলবে। এই দুই ট্রেনের ভাগলপুর ও দেওঘরে স্টপেজ থাকবে।

অন্যদিকে ১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস (৩০ সেপ্টেম্বরের যাত্রা) কিউল–ঝাঝা–আসানসোল হয়ে ঘুরিয়ে চালানো হবে।

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে

৫৩০২৯ আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার (২৯ সেপ্টেম্বরের যাত্রা) বারহারওয়াতেই যাত্রা শেষ করবে।

এছাড়া ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার এবং ১৩৪০৯ মালদা টাউন–কিউল ইন্টারসিটি এক্সপ্রেস (দুটিরই ৩০ সেপ্টেম্বরের যাত্রা) সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।

গঙ্গার বাঁধ কাটার কাজের জেরেই এই ট্রেন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *