গুরু বনাম শিষ্য! প্রফেসরের স্ট্র্যাটেজি নাকি বিশ্বজয়ী ছাত্রের মগজাস্ত্র,জয় হবে কার? - 24 Ghanta Bangla News
Home

গুরু বনাম শিষ্য! প্রফেসরের স্ট্র্যাটেজি নাকি বিশ্বজয়ী ছাত্রের মগজাস্ত্র,জয় হবে কার?

Spread the love

বিশ্বকাপ ফাইনালে শুধু আর্জেন্টিনা-স্পেন নয়, মুখোমুখি স্কালোনি ও তাঁর প্রাক্তন শিক্ষক লুইস দে লা ফুয়েন্তে। কৌশলের এই লড়াইয়ে কার হাসি ফুটবে?

বাবান আদক, কলকাতা: রবিবার ফিফা বিশ্বকাপের ফাইনালে (World Cup Final ) মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচটি শুধু দু’টি সেরা দলের লড়াই নয়, এটি একদিক দিয়ে গুরু এবং শিষ্যের লড়াই। ২০১৭ সালের নভেম্বরে মাদ্রিদে উয়েফা প্রো-লাইসেন্স করার সময় লিওনেল স্কালোনির কোচিং ক্লাসের শিক্ষক ছিলেন স্পেনের বর্তমান কোচ দে লা ফুয়েন্তে। স্কালোনি ছাড়াও সেই কোর্সে ছিলেন জাভি, রাউল এবং জাবি আলোনসোর মতো তারকারা।

স্কালোনি স্পেনের কোচ সম্পর্কে বলেছেন, “লুইস আমার প্রফেসর ছিলেন। উনি খুব ভালো মানুষ এবং কোচ হিসেবে দারুণ কাজ করছেন। আমি সত্যিই চাই স্পেন ভালো খেলুক।” অন্যদিকে, দে লা ফুয়েন্তেও তাঁর ছাত্রের প্রশংসায় জানিয়েছেন, প্রথমে স্কালোনিকে নিয়ে সমালোচনা হলেও, তিনি বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

দুই দলের খেলার কৌশলে বেশ পার্থক্য রয়েছে। স্পেন বল নিজেদের কাছে রেখে খেলতে বেশি পছন্দ করে। দে লা ফুয়েন্তের ৪-৩-৩ ফর্মেশন আক্রমণের সময় বদলে যায়। আগের স্পেনের ‘টিকি-টাকা’-র সঙ্গে এদের তফাত হলো, বর্তমান দলটি অনেক দ্রুত এবং সরাসরি আক্রমণ করে। লামিন ইয়ামালদের মতো খেলোয়াড়রা উইং দিয়ে খুব বিপজ্জনক আক্রমণ তৈরি করতে পারেন।

অন্যদিকে, আর্জেন্টিনা নির্দিষ্ট কোনও ফর্মেশনের ওপর নির্ভরশীল নয়। তারা প্রতিপক্ষের ভুল এবং সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। চলতি বিশ্বকাপের নকআউটে চারটি ম্যাচেই তারা পিছিয়ে পড়ে বা অতিরিক্ত সময়ে ম্যাচ জিতেছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজের গোল যার বড় প্রমাণ। স্কালোনির দল ম্যাচের শেষ ২০ মিনিটে নিজেদের স্নায়ুর চাপ ধরে রাখতে দারুণ দক্ষ। তাছাড়া, লিওনেল মেসি এখন ফিনিশারের চেয়ে প্লে মেকারের ভূমিকা বেশি পালন করছেন।

২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে স্পেন যেমন আধিপত্য দেখিয়েছিল, দে লা ফুয়েন্তেরও লক্ষ্য সেভাবেই ইউরোর পর বিশ্বকাপ জেতা। অন্যদিকে, স্কালোনি চাইছেন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করতে। দুই কোচের পারস্পরিক সম্মান থাকলেও, রবিবারের ফাইনালে ট্রফি জেতার জন্য এক দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *