ছবিতে অভিষেক হওয়ার আগেই প্রগতির স্বপ্নের শুরু
তাঁর কথায়, বিষয়ভিত্তিক ও গল্পনির্ভর সিনেমার জন্য পরিচিত পরিচালক ও প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর অভিনয় সম্পর্কে দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। ‘নতুনরা সব কিছু থেকেই শেখার চেষ্টা করেন। একটি দৃশ্য কী ভাবে আলোচনা হয়, পরিচালক কী ভাবে অভিনেতাদের নির্দেশ দেন, সেটে কী ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যেকটা জিনিস থেকেই কিছু না কিছু েশখার আছে। আমার সৌভাগ্য, কেরিয়ারের শুরুতেই এমন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যাঁরা তাঁদের গল্প নিয়ে ভীষণ ভাবে চিন্তাভাবনা করেন। এই শিক্ষাগুলো আমি সারা জীবন সঙ্গে রাখব। আর কাজে লাগাব,’ বক্তব্য প্রগতির।