‘মনটা বার বার সেই রথ, বৃষ্টি আর মেলার কাছে ফিরে যাচ্ছে…’, ছোটবেলার একরাশ স্মৃতি ভাগ ঈশানীর
বেশ কয়েকটা জিনিসের জন্য আর সকলের মতো তিনিও মুখিয়ে থাকতেন। রথ থেকে মন্দিরের কাকুরা বাতাসা, নকুলদানা আর নানা রকম প্রসাদ ছুড়ে দেওয়া হত। রথের পিছন পিছন দৌড়ে সেগুলো লুফে নেওয়ার চেষ্টা করতেন তাঁরা। ঈশানীর কথায়, ‘কী যে আনন্দ হত। আজও সেই মুহূর্তগুলো মনে পড়লে হাসি পেয়ে যায়। তার পরে রথের সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত পৌঁছে যেতাম মেলায়। সেই মেলার গন্ধ, মানুষের ভিড়, ছোট ছোট দোকান, নাগরদোলা, কত হাসি, কত গল্প ভাবলেই মনটা ভরে যায়। মজার ব্যাপার হলো, আমাদের বাড়ির খুব কাছেই মেলাটা বসত। তাই মেলার শেষ দিন পর্যন্ত প্রতিদিনই যাওয়ার জন্য মনটা ছটফট করত। মনে হত কত তাড়াতাড়ি পড়া শেষ করে মেলায় গিয়ে সব রাইডস-এ চড়ব ফ্রি পাস দিয়ে।’