Puri Stampede: পুরীতে রথযাত্রায় বিপর্যয়, পদপিষ্ট ১২০ পুণ্যার্থী, একজনের মৃত্যুর আশঙ্কা | Puri Rath Yatra: Stampede Situation in Puri during Rath Yatra, At Least 120 Injured
পুরীতে পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা।Image Credit: PTI
পুরী: পুরীর রথযাত্রায় বিপর্যয়। পুণ্যার্থীর ঢলে রথযাত্রা চলাকালীন বহু মানুষের পদপিষ্ট হওয়ার খবর। অন্তত ১২০ জন পদপিষ্ট হয়েছেন। একজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই এই দিনে ওড়িশার পুরীতে পুণ্যার্থীর ঢল নামে। লাখো লাখো ভক্তের সমাগম হয়। সেই ভিড়ের চাপেই ঘটল অঘটন।
প্রাথমিক সূত্রে খবর, আজ পুরীতে রথযাত্রা শুরুর পরই গ্রান্ড রোডের কাছে এই অঘটন ঘটে। জগন্নাথ দেবের রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়। এর জেরেই প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদপিষ্ট হন ভক্তরা। জানা গিয়েছে, অন্তত ১২০ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন ভিড়ে চাপে। শয়ে শয়ে মানুষের দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির মুখে পড়েন। ইমার্জেন্সি টিম গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
একজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। সূত্রের খবর, ভিড়ের চাপে দম বন্ধ হয়ে ওই পুণ্যার্থী সংজ্ঞা হারান এবং পড়ে যান। এরপরই পদপিষ্ট হন। তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে পুরী জেলা হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন বলেই সূত্রের খবর। তবে প্রশাসনের তরফে এখনও কোনও পুণ্যার্থীর মৃত্য়ুর খবর নিশ্চিত করেনি।
বিস্তারিত আসছে…