বিদেশে রপ্তানিতে জোর, মোবাইলে ৬২,৫০০ কোটির পিএলআই কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

বিদেশে রপ্তানিতে জোর, মোবাইলে ৬২,৫০০ কোটির পিএলআই কেন্দ্রের

Spread the love

এই সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের অংশ হিসেবে দেশেই মোবাইল তৈরি করে তা বিদেশে রপ্তানির উপরে জোর দিচ্ছে কেন্দ্র। সরকারের এই অভিযানে সামিল হয়েছে আইফোন নির্মাতা অ্যাপল-সহ বিশ্বের বিভিন্ন দেশের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা। মোবাইল তৈরিতে উৎসাহ দিতে সংস্থাগুলির জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিম বা উৎপাদন নির্ভর আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধে দিচ্ছে কেন্দ্র। প্রকল্পের প্রথম পর্যায়ে ভালো সাড়া পাওয়ার পরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা মোবাইল ফোন উৎপাদনের জন্য পিএলআই প্রকল্পের দ্বিতীয় সংস্করণে অনুমোদন দিয়েছে। এই কর্মসূচির জন্য ৬২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার এ দিন বৈঠকের পরে এই ঘোষণা করে জানান, নতুন পিএলআই প্রকল্পের মাধ্যমে দেশে মোবাইল উৎপাদন, রপ্তানি এবং কর্মসংস্থান আরও বাড়ানোর পাশাপাশি বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে মজবুত করাই সরকারের মূল লক্ষ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *