Breakfast Timing: সকালের এই সময় খান ব্রেকফাস্ট, সারা দিন থাকবেন চাঙ্গা – Bengali News | When you should eat breakfast in morning
সকালের শুরু যদি ভালো হয়, তাহলে সারাদিনে তার ইতিবাচক প্রভাব থাকে। এই কথা যেমন কাজের ক্ষেত্রে সত্যি। তেমনই সত্যিই খাবার খাওয়ার ক্ষেত্রে। ব্রেকফাস্ট বা প্রাতঃরাশ নিয়ে অধিকাংশ জনই মাথাঘামান না। অনেকে আবার ব্রেকফাস্ট নিয়মিত করেনও না। কিন্তু সারাদিন যদি চাঙ্গাভাবে দিন কাটাতে চান, তাহলে সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্টে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। শুধু পুষ্টিকর খাবারই নয়, সেই খাবার সময়মতো খাওয়াও একই রকম গুরুত্বপূর্ণ। কোন সময় ব্রেকফাস্ট খাওয়া উচিত তা নিয়েই আলোচনা করব এই প্রতিবেদনে।
ঘুম থেকে ওঠার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে প্রাতঃরাশ সেরে ফেলে উচিত বলে মত পুষ্টিবিদদের। সকাল সকাল যাঁরা ঘুম থেকে ওঠেন তাঁদের সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ব্রেকফাস্ট খাওয়া উচিত। অনেকেরই পক্ষে এই সময়ে জলখাবার খাওয়া হয়তো সম্ভব হয় না। তাই একটু দেরী হলেও ৯ টার মধ্যে অবশ্যই সেরে নিন ব্রেকফাস্ট। তার বেশি দেরি হলে কিন্তু বিরূপ প্রভাব পড়বে শরীরে।
সকালের জলখাবার সময়ে খেলে একাধিক উপকার শরীরে। তা করলে শরীরে এমন কিছু ইতিবাচক পরিবর্তন আসে, যার জেরে সারাদিন দিন আপনি এনার্জেটিক থাকবেন। আসুন দেখে নিই সকাল সকাল ব্রেকফাস্ট সারলে শরীরে কী কী উপকার হয়-
- সকালে বেশিক্ষণ খালি পেটে না থাকলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে।
- সকালের খাবার আমাদের সারাদিনের এনার্জির জোগান দেয়। তাই সকালে যত দ্রুত খাবার খাবেন, ততই বিপাক হার ভালো হবে।
- সকালে সময়ে খাবার খেলে সারাদিন খিদে খিদে ভাব আর থাকে না।
- সঠিক সময়ে খাবার খেলে মনও ভালো থাকে। যার প্রভাব সারা দিনের কাজের উপর পড়তে বাধ্য।
- তবে শুধু তাড়াতাড়ি খাবার খেলেই তো হল না। কী খাবার খাচ্ছেন, তাও খুবই গুরুত্বপূর্ণ। সকালে পুষ্টিকর খাবার খাওয়া একান্ত আবশ্যক। এমনকি তেলেভাজা এবং মশলাদার খাবার সকালে কোনওভাবেই খাওয়া উচিত নয়।