Arambag News: দলের পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিয়ে তৃণমূল নেতা বললেন, 'আমি মমতার সঙ্গেই আছি' | TMC leader give his party office to bjp - 24 Ghanta Bangla News
Home

Arambag News: দলের পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিয়ে তৃণমূল নেতা বললেন, ‘আমি মমতার সঙ্গেই আছি’ | TMC leader give his party office to bjp

Spread the love

পার্টি অফিস তুলে দিলেন তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla

আরামবাগ: তৃণমূল নেতার পার্টি অফিস স্বেচ্ছায় বিজেপির হাতে তুলে দিলেন। আর এই কাজ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা। যদিও তিনি জানালেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) সঙ্গেই রয়েছেন।

ঘটনাটি ঘটেছে আরামবাগ-মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের। সেখানে হুগলির গোঘাটের কাঁটালির পচাখালি এলাকায় তৃণমূলের পার্টি অফিস তুলে দেন মনোরঞ্জন পাল। আর সেই পার্টি অফিস পেয়েই গেরুয়া রং করে দিলেন বিজেপি কর্মীরা। কে এই মনোরঞ্জন পাল? ১৯৯৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মনোরঞ্জন পাল গোঘাট ১ নম্বর ব্লকে ব্লক সভাপতি ছিলেন। পরবর্তীতে মনোরঞ্জন বাবুকে সরিয়ে অন্য ব্লক সভাপতি ঘোষণা করে দল। তারপর থেকেই মনোরঞ্জন বাবু পঁচাখালির এই পার্টি অফিস তৈরি করেছিলেন। পচাখালীতে এই কার্যালয়ে দলীয় কাজকর্ম করতেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় এই পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিয়েছেন।

মনোরঞ্জনবাবু বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। আমি মমতার লোক। যে উন্নয়নের সাথী হব তার সঙ্গে থাকব। আমি অভিষেকের সঙ্গে নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।”

আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেরা বলেন, “আজ গোঘাটে তৃণমূল নেতা বলছেন পার্টি অফিস দিয়ে দিয়েছেন। এখানে ভাবতে হবে তৃণমূলের সময় ওঁকে গুরুত্ব দেওয়া হয়নি। এরপর উনি বিজেপির সঙ্গে উনি যোগাযোগ রেখেছেন। বিজেপির প্রয়োজন নেই দখল করার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *