মেসির ম্যাচে পছন্দের এলফাথ রেফারি, সেমিফাইনালের আগে ফিফাকে ঘিরে বাড়ছে বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

মেসির ম্যাচে পছন্দের এলফাথ রেফারি, সেমিফাইনালের আগে ফিফাকে ঘিরে বাড়ছে বিতর্ক

Spread the love

বাবান আদক, কলকাতা ডেস্ক: সেমিফাইনালের (FIFA World Cup) মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য লিয়োনেল মেসির ‘পছন্দের রেফারি’কেই বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। মরক্কান…

বাবান আদক, কলকাতা ডেস্ক: সেমিফাইনালের (FIFA World Cup) মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য লিয়োনেল মেসির ‘পছন্দের রেফারি’কেই বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। মরক্কান আমেরিকান রেফারি ইসমাইল এলফাথকে দ্বিতীয় সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার পরেই ফুটবল মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এমন হাইভোল্টেজ ম্যাচে তাঁকেই বেছে নেওয়া হল? অনেকের মতেই এলফাথ হলেন মেসির ‘পয়া’ রেফারি, আর তিনি মাঠে থাকা মানেই মেসির দলের জয় কার্যত নিশ্চিত।

সমালোচকদের এই দাবির পিছনে যথেষ্ট কারণও রয়েছে। অতীত পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, সাম্প্রতিক সময়ে এলফাথ এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন, যার প্রতিটিতেই শেষ হাসি হেসেছেন আর্জেন্টিনীয় মহাতারকা।

ফুটবল ভক্তদের স্মৃতিতে এখনও টাটকা ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের কথা, যেখানে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক ম্যাচে এলফাথ ছিলেন চতুর্থ রেফারি। এরপর ২০২৩ সালের লিগস কাপ ফাইনালেও তাঁর বাঁশিতেই খেলা পরিচালিত হয়। সেই ম্যাচ জিতেই আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে নিজের প্রথম ট্রফিটি হাতে তুলেছিলেন মেসি। কাকতালীয়ভাবে, ইন্টার মায়ামির আরও যে চারটি ম্যাচে এলফাথ রেফারিং করেছেন, তার প্রতিটিতেই অনায়াসে জয় পেয়েছে মেসির দল। এমন একতরফা পরিসংখ্যানই ইংরেজ শিবির এবং ফুটবল বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Also Read | বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের মহারণ

চলতি বিশ্বকাপে রেফারিং নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। কখনও রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত, আবার কখনও তাঁদের নিয়োগ সব মিলিয়ে ফিফার ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। এর আগে মিশর এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সেই ম্যাচগুলিতে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছিল বিপক্ষ দল। বিতর্কের জবাবে ফিফা অবশ্য প্রতিবারই দাবি করে এসেছে যে, সমস্ত সিদ্ধান্তই সম্পূর্ণ নিয়ম মেনেই নেওয়া হয়েছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালের মঞ্চে এলফাথকে দায়িত্ব দেওয়ার পর সেই বিতর্ক যেন নতুন করে ইন্ধন পেল।

Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের

ইংল্যান্ডের মতো শক্তিশালী এবং সুসংগঠিত দলের বিরুদ্ধে আর্জেন্টিনার এই লড়াই যে শুধুমাত্র মাঠের ট্যাকটিক্সে আটকে থাকবে না, তা একপ্রকার নিশ্চিত। এলফাথকে দায়িত্ব দেওয়ার পর রেফারিংয়ের প্রতিটি বাঁশি এবং কার্ডের দিকেও গোটা বিশ্বের কড়া নজর থাকবে। হাই ভোল্টেজ এই ম্যাচে সামান্য একটি পেনাল্টি, অফসাইড বা ফাউলের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। এখন দেখার বিষয়, সেমিফাইনালের মঞ্চে ফুটবলারদের স্কিল এবং পরিকল্পনাই শেষ কথা বলে, নাকি রেফারির কোনও বাঁশি ঘিরে ফের জন্ম নেয় নতুন কোনও বিতর্ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *