Flying Bus: রাস্তায় নয়, এবার আকাশে ছুটবে বাস! বড় পরিকল্পনা সামনে আনলেন নিতিন গড়করী | After Sea Plane, Union Minister Nitin Gadkari Reveals Big Plan of Flying Bus - 24 Ghanta Bangla News
Home

Flying Bus: রাস্তায় নয়, এবার আকাশে ছুটবে বাস! বড় পরিকল্পনা সামনে আনলেন নিতিন গড়করী | After Sea Plane, Union Minister Nitin Gadkari Reveals Big Plan of Flying Bus

Spread the love

নয়া দিল্লি: জ্বালানি নিয়ে তুমুল বিতর্ক। বলা ভালো, ই-২০ পেট্রোল নিয়ে সমালোচনা-কেন্দ্রের জবাবদিহির পর্ব চলছে। এর মাঝেই কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রী নিতিন গড়করী তাঁর পরবর্তী বিরাট পরিকল্পনা সামনে আনলেন। রাস্তাঘাটে যানজট কমাতে এবার ‘উড়ন্ত বাস’ আনার পরিকল্পনা।

এরিয়াল পড ভিত্তিক বা ইভিটিওল (eVTOL)- ভিত্তিক ট্রান্সপোর্ট সিস্টেম চালু করার পরিকল্পনা করছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী। তবে এর প্রযুক্তিগত ডিটেইল বা টাইমলাইন এখনও চূড়ান্ত হয়নি। তবে গড়করীর বক্তব্য, এই মাস র‌্যাপিড ইলেকট্রিক ট্রান্সপোর্ট ব্যস্ত শহরে যানজট কমাবে অনেকটাই।

লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধনে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী বলেন যে সরকার এখন অত্যাধুনিক ও নির্ভরযোগ্য মোবিলিটি টেকনোলজি বা পরিবহন প্রযুক্তির উপরে জোর দিচ্ছে। এর আগেই তিনি সি-প্লেনের কথাও বলেছিলেন। এবার আরও এক ধাপ এগিয়ে হাইপারলুপ, কেবল বাস ও ফিউনিকুলার রেলপথের পরিকল্পনা করা হচ্ছে।

এরিয়াল পড ট্রানজিট- 

কেন্দ্রীয় সরকার স্কাই ট্রানজিট পড সিস্টেম চালু করার পরিকল্পনা করছে দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলির জন্য। এতে একাধিক রুটে যানজট কমবে অনেকটা।

ফ্ল্যাশ চার্জিং ইলেকট্রিক বাস- ১৩৫ আসনের এগজেকিউটিভ ক্লাস বাসের পরীক্ষামূলক পরিকল্পনা ও ট্রায়াল চলছে। নাগপুরের মতো শহরে এই ইলেকট্রিক বাস চালানো হতে পারে। এর গতিবেগ ঘণ্টায় ১২৯ কিলোমিটার হবে। মাত্র ৩০ সেকেন্ডেই রিচার্জ হয়ে যাবে বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *