Sharad Pawar NCP: রঙ পাল্টে ফেলছেন শরদ পওয়ারও? আসন পুনর্বিন্যাস বিলে সরকারকেই সমর্থন করতে পারে NCP | Is Sharad Pawar Breaking Away from Opposition too, NCP May Support Govt on Delimitation Bill - 24 Ghanta Bangla News
Home

Sharad Pawar NCP: রঙ পাল্টে ফেলছেন শরদ পওয়ারও? আসন পুনর্বিন্যাস বিলে সরকারকেই সমর্থন করতে পারে NCP | Is Sharad Pawar Breaking Away from Opposition too, NCP May Support Govt on Delimitation Bill

Spread the love

বিরোধীদের সঙ্গে থাকবেন না শরদ পওয়ার?Image Credit: PTI

মুম্বই: শাসক-বিরোধীর সব হিসাব গোলমাল। এবার শিবির বদলাচ্ছে শরদ পওয়ারের (Sharad Pawar) এনসিপি(NCP)-ও? সূত্রের খবর, শরদ পওয়ারের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি ডিলিমিটেশন (Delimitation) বা আসন পুনর্বিন্যাসের বিলে সরকার পক্ষকে সমর্থন জানাতে পারে। তবে কি এনসিপি-ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র শরিক হয়ে যাচ্ছে?

জল্পনা শোনা যাচ্ছে, আসন্ন বাদল অধিবেশনে বিরোধীদের অবস্থান থেকে সরে এসে সরকারের আনা আসন পুনর্বিন্যাসের বিলে সমর্থন করতে পারে শরদ পওয়ারের এনসিপি। মহিলা সংরক্ষণ বিলেও সরকারকেই সমর্থন করতে পারে এনসিপি। তবে দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে এই জল্পনাকে “চায়ের কাপে বিতর্ক” বলেই উল্লেখ করেন।

এ দিন শরদ পওয়ার, জয়ন্ত পাটিল সহ এনসিপি (এসপি)-র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক বৈঠক করেন সুপ্রিয়া সুলে। তিনি সাফ জানান যে এই প্রস্তাবিত বিল নিয়ে দল নিজেদের অবস্থান সম্পর্কে জানাননি। পার্টি এখনও বিল-টাই দেখেনি। বিল হাতে পেলে, ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের মতামত জানাবেন বলেই জানান সুপ্রিয়া।

তিনি বলেন, “যদি সরকার সমস্ত রাজ্যে ৫০ শতাংশ করে আসন বাড়ায় এবং এই প্রস্তাব কার্যকরের স্পষ্ট রূপরেখা থাকে, তাহলে আমরা সমর্থন করব।”

গতকালই সূত্র মারফত জানা গিয়েছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে দেখা করেছেন এনসিপির দুই শিবিরের শীর্ষ নেতারাই। তারপরই ফের একবার জল্পনা শুরু হয় যে তাহলে কি আবার দুই এনসিপি এক হয়ে যাচ্ছে? এবার সকলে এনডিএ জোটকেই সমর্থন করবে।

লোকসভা ও রাজ্য বিধানসভার আসন দ্বিগুণ করতেই ১৩১ তম সংবিধান সংশোধনী বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। এই বিলে কেন্দ্র পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় বিলটি পাশ করানো যায়নি। সূত্রের খবর, ফের একবার ওই বিলে সংশোধন করে নতুন করে বিল পেশ করা হতে পারে।

মঙ্গলবারই প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম দাবি করেন যে কেন্দ্র এই বিল পাশ করাতে শরদ পওয়ারের এনসিপি ও ডিএমকে-র সমর্থন জোগাড়ের চেষ্টা করছে। তাদের এই বিল সমর্থন করতে বারণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *