পণ নিয়ে নির্যাতনের বিস্তারিত বিবরণ লিখে, বিয়ের দু’মাসের মধ্যেই আত্মঘাতী বধূ
মৃতের ভাই বিকাশ কেশরওয়ানি-র অভিযোগ, বিয়ের পর থেকেই শিফালির স্বামী, শ্বশুর কমল কেশরী, শাশুড়ি আশা দেবী এবং দেওর অরুণ কেশরী অতিরিক্ত ৫ লক্ষ টাকা নগদ ও একটি চার চাকার গাড়ির দাবি করে আসছিলেন। ওই দাবি পূরণ না হওয়ায় শিফালিকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলেও তাঁর অভিযোগ।