বিমানভাড়া নিয়ন্ত্রণে নয়া বিধি কেন্দ্রের
উত্সবের মরশুমে যথেচ্ছ ভাবে বাড়ে বিমান টিকিটের মূল্য৷ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে এর প্রতিকার চান এস লক্ষ্মীনারায়ণ নামে এক মামলাকারী৷ এই মামলায় সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের সামনে কেন্দ্র জানিয়েছে, বিমানভাড়া নিয়ন্ত্রণ করার জন্য নতুন বিধি তৈরি করা হয়েছে৷ এই বিধি পেশ করা হবে সংসদের আসন্ন বাদল অধিবেশনে৷ আদালত অবশ্য জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে এই বিধির প্রতিলিপি পেশ করতে হবে কেন্দ্রকে৷ ৩ অগস্ট মামলার পরবর্তী শুনানি৷