তারকেশ্বরে শ্রাবণী মেলার জমকালো উদ্বোধন, থাকবেন মুখ্যমন্ত্রীও
দিব্যেন্দু সরকার, তারকেশ্বর
আজ, মঙ্গলবার তারকেশ্বরে শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। মূল অনুষ্ঠানটি হবে তারকেশ্বরের বালিগড়ির মাঠে, যেখানে কয়েক দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গিয়েছেন। এ বার শ্রাবণী মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী এবং সাধুসন্তরা। সেখানেই অনুষ্ঠিত হবে মহা ধর্ম সম্মেলন। তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আয়োজকদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় হাজার সাধু-সন্ত হাজির থাকবেন ধর্ম সম্মেলনে। শ্রাবণী মেলা উপলক্ষে আগামী বুধবার থেকে তারকেশ্বরে মহা রুদ্র যজ্ঞের আয়োজন করা হয়েছে। চলবে পাঁচ দিন ধরে।