সরকারি নথি বিকৃতির চেষ্টা, ধৃত সুজয়-সহ ৩ - 24 Ghanta Bangla News
Home

সরকারি নথি বিকৃতির চেষ্টা, ধৃত সুজয়-সহ ৩

Spread the love

স্থানীয় বিজেপি নেতা তথা দলের যুবমোর্চার প্রাক্তন সভাপতি নীলোৎপল সিংহ বলেন, ‘রাতের অন্ধকারে সরকারি কার্যালয় চত্বরে ঢুকে নথি জালিয়াতি করার মধ্যে দিয়ে প্রকৃতদের বঞ্চিত করে এঁরা নিজেদের লোকজনের নাম নথিভুক্ত করার চেষ্টা করছিলেন। এই ঘটনায় ভাগ্যধর পাত্র নামে আমাদের এক মণ্ডল সভাপতি নতুন করে শনিবার একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার সুজয়, কৃপাসিন্ধু ও চরণপাহাড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। গোটা বিষয়টি পুলিশ দেখছে।’ শনিবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মীর যোগসাজশে সরকারি নথির অপব্যবহার, প্রতারণা, ষড়যন্ত্র সমেত বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *