বিমানবন্দরে মসজিদ রাখা যায় না, বার্তা শুভেন্দুর, সরব শমীকও
উল্লেখ্য, সম্প্রতি যে বৈঠকে বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদে স্থানীয়দের প্রবেশ নিয়ে আলোচনা হয়েছে, সেখানে মসজিদ কমিটির অন্যতম পৃষ্ঠপোষক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই নিষেধাজ্ঞার বিরোধিতা করেননি। এ নিয়ে রবিবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। উনি (সিদ্দিকুল্লা) খুব নরম নরম কথা বলেছেন। আগের সরকার হলে উনি ধমকাতেন।’