রামধনু সোজা না হয়ে ধনুকের মতো হয় কেন?
রামধনু দেখার সঠিক সময়?
আকাশে রামধনু ফুটে ওঠার জন্য দুটি প্রধান শর্ত প্রয়োজন। প্রথমত, আকাশে জলকণা বা বৃষ্টির ফোঁটা থাকতে হবে এবং দ্বিতীয়ত, সূর্যের আলো থাকতে হবে। সাধারণত বর্ষাকালে হালকা বৃষ্টির পরে যখন মেঘ কেটে গিয়ে রোদ ওঠে, তখনই রামধনু সবচেয়ে ভালো দেখা যায়।
আকারের ছোট ও বড় হওয়া
দিনের বিভিন্ন সময়ে রামধনুর আকার বদলে যায়। দুপুরবেলা যখন সূর্য ঠিক আমাদের মাথার উপরে থাকে, তখন রামধনু দেখাই যায় না অথবা দেখলেও তা আকারে অত্যন্ত ছোট হয়। সূর্য দিগন্তের যত কাছাকাছি থাকে, অর্থাৎ সকাল বা বিকেলের দিকে, রামধনু তত বড় এবং স্পষ্ট আকারে ধরা দেয়।
জোড়া রামধনুর ম্যাজিক
কখনও কখনও আকাশে একসঙ্গে দুটি রামধনু দেখা যায়, যাকে ডবল রেইনবো বা জোড়া রামধনু বলা হয়। যখন জলের ফোঁটার ভিতরে আলো একবারের বদলে দুবার প্রতিফলিত হয়, তখন জোড়া রামধনু দেখা যায়। তবে দ্বিতীয় রামধনুটি প্রথমটির চেয়ে কিছুটা হালকা রঙের হয় এবং এর রঙের ক্রম উল্টো থাকে। অর্থাৎ লাল রঙ ভিতরের দিকে এবং বেগুনি রঙ বাইরের দিকে থাকে।