Madhya Prdaseh Crime: মধ্য প্রদেশে বিধবা মহিলাকে 'গণধর্ষণ', যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল কাঠের টুকরো! | Madhya Pradesh Woman allegedly assaulted by a group of robbers - 24 Ghanta Bangla News
Home

Madhya Prdaseh Crime: মধ্য প্রদেশে বিধবা মহিলাকে ‘গণধর্ষণ’, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল কাঠের টুকরো! | Madhya Pradesh Woman allegedly assaulted by a group of robbers

Spread the love

ভোপাল: নৃশংস ঘটনা। ৪০ বছরের এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মধ্য প্রদেশের আলিরাজপুর জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল কয়েকজন দুষ্কৃতী। তখনই ওই মহিলার উপর নৃশংস অত্যাচার চালায় বলে অভিযোগ। শুধু মহিলার গোপনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ইন্দোরে পাঠানো হয়েছে।

ঠিক কী ঘটেছে?

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় ওই মহিলা তাঁর ছোট মেয়ের সঙ্গে বাড়িতে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতী বাড়িতে ঢোকে। তাদের মধ্যে দু’জন মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। আলিরাজপুরের পুলিশ সুপার রঘুবংশ কুমার সিং জানিয়েছেন, চিকিৎসকেরা মহিলার গোপনাঙ্গে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক এবং চিকিৎসা চলছে।

পুলিশ কী বলছে?

পুলিশের দাবি, অভিযুক্তরা বাড়ি থেকে রুপোর গয়না এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে তারা বাড়িতে ঢুকেছিল। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ্যে আনা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিহারে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক মহিলা। অভিযোগ, পাঁচজন অভিযুক্ত জোর করে বাড়িতে ঢুকে পড়েন এবং ওই মহিলার স্বামীকে একটি ঘরে বন্ধ করে দেন। মহিলা বেরিয়ে আসতেই তাঁর মুখে কাপড় ঢুকিয়ে বাইরে এক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মহিলা চিৎকার করলে, ব্লেড দিয়ে বুকে ও থাইতে গভীর ক্ষত তৈরি করে। অভিযোগ, যৌনাঙ্গে পাথর, কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হল বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *