Prajwal Revanna Controversy: লোকসভা ভোটের মাঝেই 'সেক্স টেপ' বিতর্কে জর্জরিত সাংসদ, এবার নিজেই করলেন বড় ঘোষণা - Bengali News | JDS Leader MP Prajwal Revanna tweets amid ongoing controversy around him - 24 Ghanta Bangla News
Home

Prajwal Revanna Controversy: লোকসভা ভোটের মাঝেই ‘সেক্স টেপ’ বিতর্কে জর্জরিত সাংসদ, এবার নিজেই করলেন বড় ঘোষণা – Bengali News | JDS Leader MP Prajwal Revanna tweets amid ongoing controversy around him

Spread the love

প্রজ্জ্বল রেবান্নাImage Credit source: Facebook

বেঙ্গালুরু: লোকসভা ভোটের মধ্যেই সেক্স টেপ বিতর্কে জড়িয়ে ফ্যাসাদে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি তথা কর্নাটকের সাংসদ প্রজ্জ্বল রেভান্না। তারপর থেকেই চর্চায় জনতা দল সেকুলারের নেতা। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আজ সকালে প্রধানমন্ত্রী মোদীর কাছেও চিঠি পাঠিয়েছেন সিদ্দারামাইয়া। সেই চিঠিতে জনতা দল সেকুলারের সাংসদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করার জন্য অনুরোধ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। এসবের মধ্যেই এবার এক্স হ্যান্ডেলে পোস্ট প্রজ্জ্বলের। বিতর্কিত সাংসদের দাবি, শীঘ্রই সত্য প্রকাশ্যে আসবে।

প্রজ্জ্বল রেভান্না এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বেঙ্গালুরুর বাইরে থাকার জন্য আমি তদন্ত প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারিনি। আমি আইনজীবী মারফত সে কথা বেঙ্গালুরুতে সিআইডিকে জানিয়েছি। সত্য শীঘ্রই প্রকাশ্যে আসবে।’

কর্নাটকের হাসানের জেডিএস সাংসদকে ঘিরে যখন এমন বিতর্ক তৈরি হয়েছে, তখন প্রজ্জ্বল রেভান্নার দেখা নেই বেঙ্গালুরুতে। অভিযোগ উঠছে, তিনি নাকি জার্মানিতে চলে গিয়েছেন। সেই ইস্যুতেই আজ প্রধানমন্ত্রী মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মামলায় অন্যতম মূল অভিযুক্ত হওয়ার পরও দেশের বাইরে চলে গিয়েছেন, সে কথা উল্লেখ করেই প্রজ্জ্বলের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করার অনুরোধ করেছেন তিনি।

এদিকে এই বিতর্কের আবহে দেবেগৌড়ার ছেলে তথা প্রজ্জ্বলের বাবা রেভান্নার দাবি, তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। যদিও তিনি এও জানিয়েছেন, তিনি ও তাঁর ছেলে উভয়েই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। সেক্ষেত্রে যদি কোনও অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *