সাত মিনিট ‘মৃত’, তবুও… নরওয়ে কোচের অবিশ্বাস্য গল্প
নরওয়ের বিশ্বকাপ অভিযানের নেপথ্যে শুধু আর্লিং হাল্যান্ড নন, রয়েছেন কোচ স্টালে সোলবাকেনও। ২০০১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাত মিনিট ক্লিনিক্যালি মৃত ছিলেন। চিকিৎসকদের চেষ্টায় নতুন জীবন পান। সেই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী আনিকেন। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে নরওয়ের এই সাফল্যের গল্প আসলে ভালোবাসা, লড়াই এবং মৃত্যুকে হারিয়ে ফেরার গল্পও।