টি টোয়েন্টির মঞ্চে ব্রিটিশ-ঝড়! বাটলার-ব্রুকের তাণ্ডবে ভারতের সামনে ২৫৮ রানের লক্ষ্য - 24 Ghanta Bangla News
Home

টি টোয়েন্টির মঞ্চে ব্রিটিশ-ঝড়! বাটলার-ব্রুকের তাণ্ডবে ভারতের সামনে ২৫৮ রানের লক্ষ্য

Spread the love

জস বাটলারের ১৩১ ও হ্যারি ব্রুকের অপরাজিত ৯৫ রানে ভর করে ২৫৭/৩ তুলেছে ইংল্যান্ড। সিরিজের শেষ টি-২০তে ভারতের সামনে ২৫৮ রানের কঠিন লক্ষ্য।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে বুমেরাং হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেল ভারতীয় দল (IND vs ENG )। জস বাটলার এবং হ্যারি ব্রুকের বিধ্বংসী মেজাজের সামনে রীতিমতো অসহায় দেখাল ভারতের বোলিং লাইনআপকে। বোলারদের ব্যর্থতার দিনে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৭ রানের বিশাল পাহাড় গড়ল ইংল্যান্ড। ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ২৫৮ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ফিল সল্টকে (৬) ফিরিয়ে দিয়ে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রসিধ কৃষ্ণা। মাত্র ৮ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু ওই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ভারতের। এরপর ক্রিজে এসে বাটলারের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক হ্যারি ব্রুক। এই দুই ব্যাটার মিলে ভারতীয় বোলারদের ওপর দিয়ে কার্যত স্টিমরোলার চালিয়ে দেন। দ্বিতীয় উইকেটে ২৩৩ রানের এক অবিস্মরণীয় পার্টনারশিপ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন তাঁরা।

Also Read | ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই

ভারতীয় বোলারদের শাসন করে মাত্র ৬৪ বলে ১৩১ রানের এক অতিমানবিক ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। ২০৪.৬৯ স্ট্রাইক রেটে খেলা তাঁর এই ইনিংসে ছিল ১২টি চার এবং ৮টি বিশাল ছক্কার মার। ১৯তম ওভারে তিনি যখন আউট হন, ততক্ষণে ভারতের হাত থেকে ম্যাচ অনেকটাই বেরিয়ে গেছে। অন্যদিকে অধিনায়ক ব্রুক মাত্র ৫ রানের জন্য শতরান ফস্কালেও, তাঁর ৪৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংসটি ছিল সমান ধ্বংসাত্মক। ব্রুকের ইনিংসে সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারি।

Also Read |  মোহনবাগানের পথেই ছাংতে, ঘোষণার অপেক্ষায় সমর্থকরা

ভারতীয় বোলারদের পারফরম্যান্স ছিল চূড়ান্ত হতাশাজনক। বিশেষ করে স্পিনারদের ওপর দিয়ে কার্যত ঝড় বয়ে গেছে। অক্ষর প্যাটেল তাঁর ৪ ওভারে কোনও উইকেট না পেয়েই বিলিয়ে দেন ৬৩ রান। আরেক বোলার প্রিয়াংশু যাদব ৪ ওভারে দেন ৬০ রান। সূর্যাংশ শেডগে ৩ ওভারে ৩৯ রান খরচ করেন। ১৯তম ওভারে বল করতে এসে শিবম দুবে পরপর জস বাটলার এবং জ্যাকব বেথেলকে (০) ফেরালেও, ওই এক ওভারেই তিনি খরচ করে বসেন ২২ রান। একমাত্র পেসার অর্শদীপ সিং তুলনামূলকভাবে কিছুটা আঁটসাঁট বোলিং করেন, ৪ ওভারে তিনি ৩৩ রান দেন।

বোলারদের এই দুর্দশার পাশাপাশি দোসর হয়েছিল চরম শৃঙ্খলাহীনতা। ইনিংসে মোট ১৮ রান অতিরিক্ত দিয়েছেন ভারতীয় বোলাররা, যার মধ্যে ১৫টিই ছিল ওয়াইড। সব মিলিয়ে ফিল্ডিং এবং বোলিংয়ের এই জঘন্য প্রদর্শনের পর, ২৫৮ রানের এই অসম্ভব প্রায় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের ব্যাটাররা কীভাবে লড়াইয়ে ফেরেন, এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *