‘অসহ্য যন্ত্রণা...’, রোগ ধরা পড়েনি, ভুল চিকিৎসায় জীবন খোয়াতে বসেছিলেন শমিতা? - 24 Ghanta Bangla News
Home

‘অসহ্য যন্ত্রণা…’, রোগ ধরা পড়েনি, ভুল চিকিৎসায় জীবন খোয়াতে বসেছিলেন শমিতা?

Spread the love

শমিতা বলেন, ‘আসলে এটা আমাদের সামাজিক সমস্য়া। ঋতুস্রাবের ব্যথা এতটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় যে, অনেকই নিজের কষ্টের কথাই প্রকাশ করেন না। আমিও দীর্ঘদিন সেই ভুলটাই করে ছিলাম।’ শমিতার দাবি, অস্ত্রোপচারের প্রায় ছয় থেকে আট মাস আগে তাঁর ব্যথা অসহ্য হয়ে ওঠে। এমন পরিস্থিতি তৈরি হয় যে রাতে ঘুম ভেঙে যেত ব্যথার কারণে। তখনই তিনি বুঝতে পারেন, শরীর কোনও গুরুতর সমস্যার ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, ‘আমার ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি। জীবনে অনেক চোট-আঘাত সামলেছি। কিন্তু যখন ব্যথার জন্য ঘুম ভেঙে যেতে শুরু করল, তখন বুঝলাম শরীর আমাকে কিছু বলতে চাইছে। তখন আর দেরি করিনি। দেরি করলে হয়তো বেঁচে থাকতাম না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *