UCC বিল পর্যালোচনায় তৈরী ৯ জনের কমিটি! কে কে স্থান পেলেন - 24 Ghanta Bangla News
Home

UCC বিল পর্যালোচনায় তৈরী ৯ জনের কমিটি! কে কে স্থান পেলেন

Spread the love

কলকাতা: বাংলার রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই আলোচনা তৈরী হয়েছে UCC বিল নিয়ে(UCC Bill)। এই বিল নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যসরকার। রাজ্য সরকার ‘দ্য ইউনিফর্ম সিভিল…

কলকাতা: বাংলার রাজনৈতিক ময়দানে ইতিমধ্যেই আলোচনা তৈরী হয়েছে UCC বিল নিয়ে(UCC Bill)। এই বিল নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যসরকার। রাজ্য সরকার ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ এই খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার জন্য নয় সদস্যের এক উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।

এই উদ্যোগের মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, ভরণপোষণ, দত্তক গ্রহণ এবং সম্পত্তির উত্তরাধিকারের মতো গুরুত্বপূর্ণ দেওয়ানি বিষয়গুলোকে একই আইনি ছাতার নিচে আনার পরিকল্পনা করা হয়েছে।কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। তাঁর অভিজ্ঞতা ও নিরপেক্ষতার কারণে এই নির্বাচনকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

আরও দেখুনঃ মৌসুমী অক্ষরেখায় ভাসছে দক্ষিণবঙ্গ, কতদিন চলবে দুর্যোগ?

কমিটিকে মাত্র চার সপ্তাহের মধ্যে খসড়া বিলটি খতিয়ে দেখে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুসারে, আগামী আগস্ট মাসের বিধানসভা অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে।রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিনের বিতর্কিত ইউনিফর্ম সিভিল কোডের জাতীয় আলোচনা। দেশের বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত আইনের বৈচিত্র্য নিয়ে প্রশ্ন উঠছে।

পশ্চিমবঙ্গ সরকার চায়, রাজ্যের সামাজিক বাস্তবতা মাথায় রেখে একটি আধুনিক ও সমতাভিত্তিক আইনি কাঠামো তৈরি করতে। তবে সংবেদনশীলতার কথা বিবেচনা করে রাজ্যের আদিবাসী ও উপজাতি সম্প্রদায়গুলোকে এই আইনের আওতার বাইরে রাখার প্রস্তাব রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে অনেকে বুদ্ধিদৃপ্ত পদক্ষেপ বলে মনে করছেন, কারণ এতে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা পাবে।

আরও দেখুনঃ বহরমপুরে গঙ্গা ভাঙ্গন রোধে কেন্দ্রের কাছে ৩,৬০০ কোটি টাকার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

কমিটির সদস্য তালিকা দেখলেও বোঝা যায়, সরকার বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে। চেয়ারপার্সন রঞ্জনা প্রকাশ দেশাই ছাড়াও রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়, আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষ (যিনি কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করবেন), অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিংহ, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড. রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক এবং প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য।

আরও দেখুনঃ ‘জিরো টলারেন্স’ নীতি: কয়লা পাচারে লাগাম, অভিযানে উদ্ধার টন টন ‘কালো সোনা’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *