রথযাত্রার আগেই দিঘায় একাধিক হোটেলে বিশেষ অভিযান প্রশাসনের
দিঘার বিভিন্ন হোটেলে খাবারের মান নিয়ে নানা অভিযোগ আছে। সমুদ্র সৈকতের পাশে থাকা দোকানে তো বটেই, বিভিন্ন হোটেলেও খাবারের গুণগত মান এবং স্বাস্থ্যবিধি মানা হয় না বলে অভিযোগ। এ বার রথযাত্রার আগেই দিঘার একাধিক হোটেলে অভিযান চালানো হলো। শুক্রবার, নিউ দিঘায় বিশেষ অভিযান চালায় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা দপ্তর। রথযাত্রা উৎসবের মুখে পর্যটকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছেন আধিকারিকরা।