তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় 'ভূমিকা'-য় অভিষেক | ED Finds Rs 420 Crore in Frozen AITC Bank Account, Abhishek Banerjee Named Signing Authority - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় ‘ভূমিকা’-য় অভিষেক | ED Finds Rs 420 Crore in Frozen AITC Bank Account, Abhishek Banerjee Named Signing Authority

Spread the love

কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাইকোর্টের ধাক্কা খাওয়ার দিনই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও চাপে পড়লেন ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্টের একটিতেই ৪২০ কোটি টাকার হদিস পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। আর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই ইডি জানতে পেরেছে, ওই অ্যাকাউন্টে চেক সই করার ক্ষমতা (সাইনিং অথরিটি) রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। AITC-র নামে একটি বেসরকারি ব্যাঙ্কে রয়েছে ওই অ্যাকাউন্ট। সেখানে অভিষেকের সঙ্গে যৌথভাবে চেক সইয়ের ক্ষমতা রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *