মেয়াদ উত্তীর্ণ নাকি ভেজাল, স্যালাইন-বিতর্কে প্রশ্নের মুখে মেদিনীপুর মেডিক্যাল
মানসীর ছেলে বিশ্বজিৎ দে অভিযোগ করেন, ‘নার্সরা ঘটনাটি চেপে যাওয়ার অনুরোধ করেন এবং সংবাদমাধ্যমে কিছু না জানানোর কথাও বলেন।’ তাঁর দাবি, যাঁদের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। প্রশ্ন উঠেছে, কী ভাবে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো? আর যে সংস্থার স্যালাইন গত বছর ত্রুটির কারণে প্রত্যাহার করা হয়েছিল সেই স্যালাইনই বা কী ভাবে থেকে গেল হাসপাতালে?